01ব্যাচ এবং ক্লাসের সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই। যে ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচেই সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে।
02ক্লাস মিস করার সুযোগ নেই। ক্লাসে ABSENT থাকলে ক্লাস শিক্ষকের নির্ধারণ করা জরিমানা দিতে বাধ্য থাকতে হবে। এছাড়াও ক্লাস মিস দিলে পরবর্তীতে ব্যাকআপ ক্লাসের কোনো সুযোগ থাকে না। তাই অবশ্যই আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
03ক্লাসে দেরি করলে প্রতি মিনিটের জন্য ৫ টাকা করে জরিমানা আদায় করা হয়।
04মোবাইল ফোনের রিং বাজলে ২০ টাকা এবং অনুমতি ছাড়া রিসিভ করলে ৫০ টাকা জরিমানা দিতে হয়।
05ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো ঠিকমতো করতে হবে। হোমওয়ার্ক ক্লিয়ার করতে না পারলে টিচারের বলে দেওয়া নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করা হবে।
06ক্লাসে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি বা বিশৃঙ্খলার সৃষ্টি করলে যেকোনো সময় ভর্তি বাতিল করা হবে।
07ক্লাসে কিংবা ক্লাসের বাইরে উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। পথ চলাচলে ছাত্রীদেরকে অগ্রাধিকার দিতে হবে।
08আপনি ভর্তি হয়ে আপনার জায়গায় অন্য কেউ ক্লাস করতে পারবে না।
09ভর্তি হওয়ার পর ফি ফেরত দেওয়া হবে না / ভর্তি বাতিল হবে না।
উপরের নিয়মগুলোর প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলেই কেবল HEXA’S এ কোর্স করার সিদ্ধান্ত নিতে পারেন।
Printed copy includes applicant and administrative officer signature lines for signing by hand.